গত ১২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশগ্রহণ করেছে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম।
উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং টেকসই উৎকর্ষ অর্জনে একটি কার্যকর রোডম্যাপ তৈরিই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলামের এই অংশগ্রহণ আমাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করতে সহায়ক ভূমিকা পালন করবে।